ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঙ্গলগ্রহে জমি কিনলেন বাংলাদেশি প্রকৌশলী!

    মঙ্গলগ্রহে জমি কিনলেন বাংলাদেশি প্রকৌশলী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পৃথিবীর বাসিন্দারা মঙ্গলগ্রহে জমি কিনতে পারবেন এমন খবর বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। তবে সেই মঙ্গলগ্রহে মাত্র ৫০ ডলার দিয়ে জমি কেনার কথা জানালেন বাংলাদেশি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার নাম এলাহান উদ্দিন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে।

    তিনি জানান, ‘প্রযুক্তি থেমে নেই। ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে নাসা। পৃথিবীতে বসেই মঙ্গলে বাসস্থান গড়ার জন্য কাজ করে যাচ্ছে একদল বিজ্ঞানী। তবে তার জমি কিনে নেয়ার মাধ্যমে বিজ্ঞানীদের ওই কাজেও বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে বলে মন্তব্য তার।

    তিনি জানিয়েছেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে মঙ্গলগ্রহে পূর্বে জমির মালিক হচ্ছেন ডেনিস হোপ। আর সেই প্রতিষ্ঠানটির মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যানও জমি কিনেছেন বলে দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের।

    ১১ আগস্ট তিনি অনলাইনে ওই জমি কেনার ডলার পরিশোধ করেন। তবে এর কোনো কাগজপত্র না পাওয়ায় প্রথমে বিশ্বাস হচ্ছিল না তার। কিন্তু মঙ্গলবার আন্তর্জাতিক ইউএসসি কুরিয়ারের মাধ্যমে জমি কেনার দলিল হাতে পেয়েছেন বলে জানান এলাহান উদ্দিন। আর ওই দলিল হাতে পেয়ে খুশির শেষ নেই তার। বলেন, ‘আমরা পিছিয়ে থাকতে চাই না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো, মঙ্গল গ্রহেও পা রাখবে বাংলাদেশিরা। যদি কোনোদিন বাংলাদেশি বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে পা রাখতে পারেন, তাহলে তাদের গবেষণার কাজে তার ক্রয় করা জমি উৎসর্গ করা হবে বলেও উলে­খ করেন তিনি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ