ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • হরিণের মাংস পাচারের চেষ্টা, এনজিও পরিচালকের কারাদণ্ড

    হরিণের মাংস পাচারের চেষ্টা, এনজিও পরিচালকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে নিজের খামারের ছয়টি হরিণ জবাই করে মাংস পাচারের সময় আলোশিখা এনজিওর পরিচালক জেমস মৃদুল হালদার ও তার তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ। এ সময় ৩৭ কেজি হরিণের মাংস ও ছয়টি চামড়া উদ্ধার করা হয়।


    বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি আটকদের দণ্ডাদেশ দেন এবং মৃদুলের হরিণ পালনের লাইসেন্স বাতিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

    আবুল হাশেম জানান, মৃদুল হালদারকে দোষী সাব্যস্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মৃদুলের কর্মচারী সুনীল চন্দ্র হালদার ও খোকন সরকারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন। অপর কর্মচারী বিপ্লব সরকারের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

    তিনি আরও জানান, উদ্ধারকৃত ছয়টি হরিণের চামড়া উপজেলা বন কর্মকর্তা মনীন্দ্র নাথ রায়ের জিম্মায় রাখতে বলা হয়েছে এবং মাংস পুড়িয়ে তা মাটিতে পুতে রাখার আদেশ দেওয়া হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ