ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ষড়যন্ত্রকারীদের সাথে কখনো আপোষ করেননি শেখ হাসিনা: এমপি পংকজ নাথ

    ষড়যন্ত্রকারীদের সাথে কখনো আপোষ করেননি শেখ হাসিনা: এমপি পংকজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন  ষড়যন্ত্রকারীদের সাথে কখনো আপোষ করেননি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর  জন্মদিন  উপলক্ষে শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা শীর্ষক ২০ দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পাবলিক ক্লাবে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

    তিনি বলেন   দেশে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, নিরাপদ থাকবে বাংলাদেশ।  এসময় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের কাছে দোয়া চান তিনি । এর আগে সকালে  পাতারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন এমপি । 

     এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, উপজেলা শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বশির উদ্দিন আহমেদ, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, মোস্তফা রাড়ি, কাদের ফরাজি, মহিউদ্দিন তালুকদার, সামছুল বারী মনির, পৌর কাউন্সিলর মশিউর রহমান নাদিম, সাইফুল ইসলাম সরদার,  মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

     

    সঞ্জয় গুহ /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ