ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে মহাসড়কে হাট, যান চলাচলে ঝুঁকি

    আমতলীতে মহাসড়কে হাট, যান চলাচলে ঝুঁকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌর শহরের বাঁধঘাট মহাসড়কের ওপর সাপ্তাহিক হাট বসছে  ।এতে ঝুঁকি নিয়ে যান চলাচল করলেও  প্রশাসনও নিচ্ছে না জোরালো কোনো পদক্ষেপ।

    সরেজমিনে দেখা যায়,  সড়কের  দুপাশে অবৈধ দখলদাররা স্থপনা করে দখল করে ব্যবসা বাণিজ্য করছেন। গত কয়েক বছরে  অবৈধ দখলদাররা তাদের ব্যবসায়ীক ঘরগুলো বৃদ্ধি করে দক্ষিণ দিকের  ধান চালের হাট বসানোর যে খোালাজায়গা ছিল, তা দখল করে নিয়ে গেছেন।

    বাঁধঘাট মহাসড়কের  ওপর কেনাবেচা হচ্ছে ধান। কৃষকেরা নছিমন, করিমনসহ বিভিন্ন যানবাহনে করে ধান নিয়ে এসে বিক্রির জন্য মহাসড়কের ওপর রেখেছেন। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ধান কেনার পর মহাসড়কেই স্তুপ করে রাখছেন। এতে সড়কের দুই পাশ দখল হয়ে গেছে। 

    জানা গেছে  প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়কের ওপর চলে ধানচাল  কেনাবেচা। ধান বহনকারী নছিমন, করিমন, ভটভটি, ভ্যানসহ বিভিন্ন যানবাহন রাখা হয় মহাসড়কের ওপর। এতে মহাসড়কের প্রায় অর্ধেক অংশ দখল হয়ে যায়। ফলে ঢাকা থেকে কুয়াকাটা,বরিশাল, বরগুনা,পটুয়াখালী,কলাপাড়া, তালতলীগামী বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন বাধঘাট মহাসড়ক বাজারে গিয়ে আটকে পড়ে। সৃষ্টি হয় যানজট। এ কারণে পথচারীদের চলাচলও বাধাগ্রস্থ  হয়। একটি বাসের চালক জাহাঙ্গির হোসেন বলেন, বুধবার এ সড়ক দিয়ে বাস চালানো খুব কষ্টকর।

    ধান বিক্রি করতে আসা কয়েকজন কৃষক বলেন, মহাসড়কের পাশেই ধান কেনাবেচা হয় বলে তাঁরা এটাকে ধানমহাল বলে জানেন। তাই মহাসড়কের পাশেই তাঁরা ধান নিয়ে দাঁড়ান। ধানের একজন ক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ সুবিধামতো কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই মহাসড়কের পাশেই ধান কেনার কাজটা করতে হয়।’

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন মুঠোফোনে বলেন, পানি উন্নয়ন র্বোড ও সড়ক বিভাগকে ব্যবস্থা নেয়ার জন্য তাদের উর্ধ্বতন কতর্পৃক্ষের সাথে কথা বলবো। 

    এ ব্যাপারে আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান মুঠোফোনে জানান, সংশ্লিষ্ট দপ্তরের  হস্তক্ষেপ কামনা করছি। 

    বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.কায়সার আলম মুঠোফোনে বলেন,বিষয়টি সরেজমিন তদন্ত করে অবৈধ দখলদারদের উচ্ছেদে করা হবে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ