ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করলেন এমপি পংকজ

    অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করলেন এমপি পংকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার কাউনিয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ জনের মাঝে এই সহায়তা তুলে দেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

     

    এসময় ক্ষতিগ্রস্ত ছয় জনকে মোট ১৪ বান ঢেউটিন ও নগদ ৫৩ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হোসেন, নাজমা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ