ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • আগৈলঝাড়ায় পিতার নির্যাতনে মেয়ের আত্মহত্যার চেষ্টা

    আগৈলঝাড়ায় পিতার নির্যাতনে মেয়ের আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় জন্মদাতা পিতার নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মোবারেক মিয়ার মেয়ে আমেনা আক্তার (১৪) কে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এঘটনায় অভিমান করে আমেনা ঘরে থাকা কীটনাশক পান করে।

    আমেনা আক্তারের মা রাশেদা বেগম অভিযোগ করেন, তিন মেয়েসহ দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মোবারেক মিয় খুলনা শহরে রেখে আসে। সে আমাদেরকে কোন ভরন পোষন দিত না। আমি আমার মেয়েদরকে নিয়ে খাজুরিয়া গ্রামের স্বামীর বাড়িতে আসলে আমার মেয়েকে তুচ্ছ ঘটনায় শারীরিক নির্যাতন করে। আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।
    এসময় আমেনা আক্তার অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এঘটনায় আমেনা আক্তারের মা রাশেদা বেগম আরও জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
    মোবারেক মিয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়েছে। কিন্তু কোন নির্যাতন করা হয়নি আমার মেয়েকে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু বিশ্বাস জানান, কীটনাশক পানে অসুস্থ রোগী হাসপাতালে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।    


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ