ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রাতে নীরবে একাকী পূর্বপুরুষদের কবরে শামীম ওসমানের অশ্রু

    রাতে নীরবে একাকী পূর্বপুরুষদের কবরে শামীম ওসমানের অশ্রু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাত তখন ঠিক ১১টা। সুনসান নীরবতা নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে। কবরস্থানের ফটকও বন্ধ। হঠাৎ বাইরে একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে একেবারে একাকী নীরবে পূর্বপুরুষদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন ও অশ্রু ঝরালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। 

    বৃহস্পতিবার রাতে এ দৃশ্য চোখে পড়লে দূর থেকে শামীম ওসমানকে দেখে এগিয়ে গিয়ে ছবি তুলতে চাইলে নিষেধ করেন তিনি। বলেন, জিয়ারত করতে এসেছি। দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে। 

    এসময় দীর্ঘ সময় দাদা-দাদী, মা-বাবা ও ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তিনি। পরে অশ্রু ঝরিয়ে মোনাজাত করেন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ