ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • নগরীতে পাঁচ দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ 

    নগরীতে পাঁচ দিন ধরে মাদ্রাসার ছাত্র নিখোঁজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া হাফিজিয়া মাদ্রাসার ফয়সাল (১৫) নামের এক ছাত্র ৫  দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা ওমর ফারুক কাউনিয়া থানায়  বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর ) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং ৩৯১। 

    পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মো. ফয়সাল বরিশাল সিটি করপোরেশনের ৩ নং ওর্য়াডের কাউনিয়া থানাধীন পুরানপাড়া এলাকার মারকাজুল ইসলাম এছহাকিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র হিসেবে পড়ালেখা করত। গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে মাদ্রাসার পরিচালক মো. ফোরকান উদ্দিনের কাছ থেকে টাকা নিয়ে নাস্তা খেতে বাহিরে যান । পরে  মাদ্রাসায় ফিরে না আসায়  খোঁজাখুজি করে না পেয়ে  রাত ৮ টার দিকে ঐ ছাত্রের বাবা ওমর ফারুককে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ । এর পর ফয়সালের পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি। পরে  ৯ সেপ্টেম্বর কাউনিয়া থানায় ওই ছাত্রের বাবা জিডি করেন।  

    ফয়সালের  বাবা ওমর ফারুক বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা  ফয়সালকে উদ্ধারের চেষ্টা করছে। 

    মাদ্রাসাটির পরিচালক মো. ফোরকান উদ্দিন বলেন, ওই ছাত্র ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় টাকা নিয়ে নাস্তা খেতে বাহিরে যাওয়ার পর আর ফিরে আসেনি।

    এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বলেন, দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ