ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • চরকাউয়ার ভাঙন রোধে ইউনিয়নবাসির দোয়া-মোনাজাত

     চরকাউয়ার ভাঙন রোধে ইউনিয়নবাসির দোয়া-মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার  চরকাউয়ার ভাঙন রোধ কল্পে  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বাদ জুম’আ চরকাউয়া নয়ানী চৌমুখী জামে মসজিদ প্রাঙ্গে ‘চরকাউয়া নদী ভাঙন রোধে সংগ্রাম কমিটি’ এই দোয়া মোনাজাতের আয়োজন করেন। এসময়  ইউনিয়নের ১.২ ও ৩ নম্বর ওয়ার্ড ভাঙন ঠেকাতে দু’হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছেন তারা । 

    সংগঠনের আহ্বায়ক ও বরিশাল জেলা পরিষদের সদস্য মো. মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরকাউনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুল ইসলাম ছবি।
    এসময় বক্তব্য রাখেন, মো. কেরাতম আলী হাওলাদার, মো. মজিবুর রহমান হালিশ মুন্সি, রফিকুল ইসলাম জুয়েল, মো. সোহেল প্রমুখ।

    বক্তারা বলেন, ‘গত দুই মাস ধরে তিনটি ওয়ার্ডের প্রায় ১০-১২টি বসতভিটাসহ প্রায় ২০ একর ফসলী জমি নদী গর্ভে হারিয়ে গেছে। তাছাড়া গত ৩০ বছরে চরকাউয়া ইউনিয়নের ২টি মৌজা কীর্তনখোলার ভাঙনের ফলে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। অথচ পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে স্থায়ী কোন ব্যবস্থা গ্রহণ করছে না। তারা শুধুমাত্র আশ্বাসের বাণীই শুনিয়ে যাচ্ছেন।
    এসময় বক্তারা অনতিবিলম্বে জরুরি বাধ নির্মাণের দাবি জানান। দাবি না মানা হলে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ