ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • সাংবাদিক আব্দুল আলীম হিমুর মৃত্যুবার্ষিকী পালন

    সাংবাদিক আব্দুল আলীম হিমুর মৃত্যুবার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার ১০ সেপ্টেম্বর ছিল বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ বঙ্গের মফস্বল সাংবাদিকতার অন্যতম দিকপাল আব্দুল আলীম হিমুর প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বরগুনা প্রেসক্লাবে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আলোচনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাহাঙ্গীর কবির মৃধা, ফেরদৌস খান ইমন, ইমাম হাসান রোকন প্রমুখ।

    অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

     

    উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২০ সালের ১০ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার অগ্রদূত বরগুনা প্রেসক্লাবের সাবেক (৭বার) সভাপতি  আব্দুল আলীম হিমু।

    আবদুল আলীম হিমু বরগুনার সাবেক এমএনএ (১৯৩৭-১৯৫৪) আবদুল কাদের মিয়ার  কনিষ্ঠ ছেলে। এছাড়াও তিনি   দৈনিক মতবাদ পত্রিকার সম্পাদক ও বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এস এম জাকির হোসেন এর ছোট মামা । 

     ৭০-এর দশকের তুখোড় ছাত্রনেতা আবদুল আলীম হিমু গণকণ্ঠের সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বরগুনার দৈনিক আজকের কণ্ঠের সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি ইত্তেফাকে যোগ দেন।   বরগুনা প্রেসক্লাব গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন আব্দুল আলীম হিমু। তাঁর চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে বরগুনা প্রেসক্লাব তথা বরগুনার সাংবাদিক অঙ্গনে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ