ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মরদেহ পড়ে ছিল সড়কের পাশে, উদ্ধার করে বাড়ি নিল স্বজনরা

    মরদেহ পড়ে ছিল সড়কের পাশে, উদ্ধার করে বাড়ি নিল স্বজনরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গেছে স্বজনরা।

    নিহত মো.নাসির উদ্দিন (৪০) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর গ্রামের ননা মিয়া বাড়ির নুর মোহাম্মদ মনা মিয়ার ছেলে। সে ৩সন্তানের জনক ছিল।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরের দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেবারহাট বাজারের সেবারহাট মোহাম্মদীয় শাহী জামে মসজিদের পাশে এ মরদেহ দেখতে পায় স্থানীয়রা।  

    স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘ সময় মরদেহ রাস্তার পাশে পড়ে থাকে এরপরও সেনবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এরপর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নিহত নাসিরের স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।
    প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান,লাশের ডান হাতের কনুইতে আঘাতের চিহৃ ছিল। ওই স্থান থেকে রক্ত বের হচ্ছিল ও জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। তিনি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ও সেনবাগ থানা পুলিশে অবহিত করেন। কিন্তু কোন কাজ হয়নি। পরে পৌনে ৯টার দিকে নিহত নাসিরের স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যায়।

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে যায়।

     

     

    গিয়াস উদ্দিন /এইচকেআর 

     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ