ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • এএসআইকে কুপিয়েছে মাদক কারবারি

    এএসআইকে কুপিয়েছে মাদক কারবারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিতু আলীকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া পূর্বপাড়া গ্রামের ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে এ ঘটনা ঘটে।

    এএসআই জিতু আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন আলম পাপ্পুকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও হামলায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

    ঘটনার বিষয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জিতু আলীসহ ৪ পুলিশ সদস্য চাঁদপাড়া গ্রামে মাদক উদ্ধারে যান। মাদক কারবারি দুই সহোদর শাহিন আলম পাপ্পু ও জাকির হোসেন রাসেল এবং গ্রামের আহাম্মদ আলীর ছেলে সোহাগ মন্ডলসহ আরও কিছু ব্যক্তি চাঁদপাড়া পূর্বপাড়ার ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে মাদক লেনদেন করছিল। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এএসআই জিতু আলী এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরলে তার সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অন্য একজন মাদক ব্যবসায়ী হাতে থাকা হাঁসুয়া দিয়ে জিতুর কপালের ডান দিকে কোপ মেরে পালিয়ে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    এ বিষয়ে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজের বক্তব্য জানতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত সাড়ে ৭টা পর্যন্ত তার অফিসিয়াল মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ