ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • আত্মঘাতী হামলাকারী সেই ১৯ জন

    আত্মঘাতী হামলাকারী সেই ১৯ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ৭২ ঘণ্টার মধ্যে বিমান ছিনতাইকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ২৭ সেপ্টেম্বর এফবিআই ১৯ ছিনতাইকারীর ছবি প্রকাশ করে। এদের  মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি আরবের নাগরিক।

    এফবিআইয়ের তদন্তে জানানো হয়, হামলাকারী ১৯ জনের মধ্যে ১১ জনই যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে নতুন করে পাসপোর্ট করেছিলেন। আফগানিস্তানে সফরের রেকর্ড মুছে ফেলতেই তারা এই কাজ করেছিলেন বলে ধারণা করা হয়। হামলার আগে তারা ৩৪ বারের মধ্যে ৩৩ বারই সফলভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

    ১৯ জনের মধ্যে জিয়াদ জাররাহ সবচেয়ে বেশি বার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। তিনি ১৭ বার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। মোহাম্মদ আত্তা ও মারওয়ান আল শেহলি তিন বার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। একমাত্র হানি হানজুর প্রবেশ করেছিলেন শিক্ষা ভিসায়। তিনি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে প্রথম প্রবেশ করেন এবং ১৯৯৯ সালে অ্যারিজোনা থেকে বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্স পান।

    আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১১ তে ছিল সৌদি নাগরিক আব্দুল আজিজ আল ওমারি, ওয়াইল আল-শেহরি, ওয়ালিদ আল-শেহরি, সাতাম আল-সুকামি। আর নেতৃত্ব দিয়েছেন মিশরের নাগরিক মোহাম্মদ আত্তা।

    ইউনাইটেড এয়ালাইনসের ফ্লাইট ১৭৫ তে ছিলেন সৌদি নাগরিক ফাইয়াজ বানিহাম্মাদ, মোহন্দ আল-শেহরি, হামজা আল-ঘামদি ও আহমেদ আল ঘামদি। এই দলটির নেতৃত্ব দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান আল শেহলি।

    আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট ৭৭ এ ছিল সৌদি নাগরিক খালিদ আল মিহজার, মাজিদ মুকেদ, নাওয়াফ আল হাজমি, সালিম আল হাজমি ও হানি হানজুর।  এই দলটির নেতৃত্বে ছিল হানি হানজুর।


    ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ৯৩ এ ছিল সৌদি নাগরিক আহমেদ আল হাজনাউই, আহমেদ আল নামি, সাইদ আল ঘামদি ও লেবাননের নাগরিক জিয়াদ জাররাহ। আত্মঘাতী এই দলটির নেতৃত্ব দিয়েছে জিয়াদ জাররাহ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ