ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভান্ডারিয়ায় ২৬৫শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু রবিবার 

    ভান্ডারিয়ায় ২৬৫শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু রবিবার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় আগামীকাল রবিবার প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিক বিদ্যালয় , কলেজ, মাদ্রাসা সহ ২৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। দীর্ঘ ১৮মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় খুশি শিক্ষার্থীরা। এরি মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ সহ প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পাঠদান যোগ্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে । 

    তবে উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যে সকল বিদ্যালয়ে নতুন ভবন তৈরির কাজ চলমান সেখানে বিকল্প ভাবে শিক্ষার্থীদের পাঠদানের জন্য ঐ প্রতিষ্ঠান সংলগ্ন অস্থায়ী টিন সেট ঘর তৈরি করা হয়েছে।  

    সরেজমিনে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের সাথে আলাপ কালে তারা  জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি ঘোষণার পরই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের পাঠদান যোগ্য করে গড়ে তোলা হয়েছে। শুধু পরিস্কার পরিচ্ছন্নতাই নয় স্বাস্থ্যবিধি মানার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে রাখা হয়েছে হাত ধোয়ার জন্য স্যাভলন,সাবান, হ্যান্ড স্যানিটাইজার , মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ।

    আলাপকালে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর জানান, ইতি মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শণ করেছেন। এদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর শুনে উচ্ছ্বসিত সকল স্তরের শিক্ষার্থীরা। অনেক শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে আসার জন্য  সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান জানিয়েছেন বলেও জানান সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাবৃন্দরা।


    এস. সমদ্দার/এইচকেআর
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ