ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

     মঠবাড়িয়ায় আ’লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ কয়েকজন নেতাকর্মীদের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার দুপুরে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন’র সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ উল হক, প্রচার সম্পাদক ফজলুর হক মনি, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 

    অপরদিকে সকালে উপজেলার বান্ধাঘাটা বাজারে মানববন্ধনে গুদিঘাটা সিনিয়র আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. ছগির আকন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজ উল্লাহ, উপাধ্যক্ষ এবিএম ইদ্রিস আলী,  প্রভাষক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নাসির উদ্দিন মাতুব্বর। 

    বক্তারা হামলায় জড়িত ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বায়জিদ আহমেদ খানকে জামায়াত পরিবারের আখ্যা দিয়ে করে তাকে দল থেকে বহিস্কারের দাবি ও হামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান এঘটনায় মঠবাড়িয়ার সর্বত্রই উত্তেজনা বিরাজ করছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, সব ধরনের সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ