ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • স্কুলের পর এবার খুললো মেডিক্যাল কলেজ

    স্কুলের পর এবার খুললো মেডিক্যাল কলেজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ (সোমবার) থেকে চট্টগ্রামেও সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট খুলেছে। সরকারি নির্দেশনা মেনে এসব শিক্ষা প্রতিষ্ঠান চালু করার কথা জানিয়েছেন মেডিক্যাল অনুষদের ডিন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার।

    তিনি বলেন, কলেজ খোলার ব্যাপারে আমাদের সব প্রস্তুতি রয়েছে। সরকারি মেডিক্যাল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও মেডিক্যাল কলেজগুলোতে জুমের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।  

    ডা. সাহেনা বলেন, শতভাগ শিক্ষার্থীকে টিকার আওতায় আনতে কাজ চলছে। এখন পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছে। আর কিছুদিনের মধ্যেই সকল শিক্ষার্থী টিকার আওতায় এসে যাবে।  

    সরকারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাড়াও বেসরকারি ইউএসটিসির ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস, বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ, সাউদার্ন মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ, মেরিন সিটি মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজেও পাঠদান শুরু হচ্ছে বলে জানা গেছে ।

    চমেক সূত্রে জানা যায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে এমবিবিএস ১ম বর্ষ (২০২০-২১), ২য় বর্ষ (২০১৯-২০), ৫ম বর্ষ (২০১৬-১৭) ও বিডিএস ১ম বর্ষ (২০১৯-২০), ২য় বর্ষ (২০১৮-১৯), শেষ বর্ষ (২০১৬-১৭) এর শিক্ষার্থীদের  স্বশরীরে ক্লাস শুরু হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর থেকে হোস্টেল খুলে দেওয়া হয়। 
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ