ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ বরিশাল বিশ্ববিদ্যালয়ে তরুণ উদ্যোক্তা গড়তে বিসিকের প্রশিক্ষণ কার্যক্রম শুরু
  • শেবাচিমে ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশ

    শেবাচিমে ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। 


    এছাড়াও একই সময়ে ১৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ শতাংশে।

    মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল রবিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৮ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জন রোগীর। তাদের ২ জনের করোনা পজিটিভ। 

    আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন। 

    এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে গতকাল রবিবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ ভাগ। এর আগে গত শনিবারের রিপোর্টে পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ১৫.৬০ ভাগ, শুক্রবার ৯.৫৮ ভাগ, বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ, বুধবার ৮.৩৩ ভাগ, মঙ্গলবার ১০.৫৬ ভাগ এবং গত সোমবার ১৩.৫১ ভাগ করোনা শনাক্ত হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ