ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • বিদ্যুতায়িত চালককে বাঁচাতে গিয়ে মারা গেলেন গ্যারেজ মালিকও

    বিদ্যুতায়িত চালককে বাঁচাতে গিয়ে মারা গেলেন গ্যারেজ মালিকও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সুজন মিয়া (৩০) ও সাহেদ মিয়া(৪০) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৬টা দিকে উপজেলার সুশান সিএনজি স্টেশনের বিপরীতে অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। 

    নিহতদের মধ্যে সুজন মিয়া ওই গ্যারেজের মালিক এবং সাহেদ মিয়া অটোরিকশা চালক। 

    সুজন মিয়া আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামে সাদেক মিয়া ছেলে। সাহেদ মিয়া বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামে মৃত কালা মিয়ার ছেলে। 

    জানা গেছে, সকালে প্রতিদিনের মতো চার্জে দেওয়া অটোরিকশা গ্যারেজে থেকে বের করার সময় সাহেদ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাহেদ মিয়াকে বাঁচাতে গিয়ে অটোরিকশা গ্যারেজে মালিক মোঃ সুজন মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশপাশের লোকজন দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সুজন মিয়া ও সাহেদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

    মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ