ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা সম্পর্কের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রবিবার এই ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবি করেছেন শিশুটির স্বজনরা। 

    এদিকে শিশু ধর্ষণের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বাকেরগঞ্জ থানার ওসি। 

    নির্যাতিত শিশুটি বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কাটাদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় দক্ষিণ কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী (১০)। রবিবার শিশুটিকে তার চাচা সম্পর্কের এক ব্যক্তি ধর্ষণ করে। আশংকাজনক অবস্থায় ওই রাতেই তাকে ভর্তি করা হয় শের-ই বাংলা মেডিকেলের গাইনি বিভাগে। সেখান থেকে সোমবার দুপুরে তাকে পাঠানো হয় মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। শিশুটিকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তের কঠোর বিচার দাবি করেছেন তার বাবা সহ অন্যান্য স্বজনরা।  
    শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, ধর্ষণের শিকার ওই শিশুটিকে মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওসিসিতে প্রেরণ করা হয়েছে। তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির বর্তমান শারীরিক অবস্থা আশংকামুক্ত বলে জানান তিনি। 

    এদিকে শিশু ধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থার খবর নিয়েছেন বাকেরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ