ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নোয়াখালীতে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নোয়াখালীতে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় ৭বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত কবির হোসেন (৩৬) উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের আবদুল গফুরের ছেলে।

    রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতারপাইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি জিআর মামলায় আদালত ৭বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়। অনাদায়ে আরও ৪মাসের কারাদন্ডের রায় প্রদান করে। দীর্ঘদিন থেকে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    গিয়াস উদ্দিন রনি/এইচকেআর
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ