ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
  • মাথায় গুলি লেগে র‌্যাব সদস্য নিহত

    মাথায় গুলি লেগে র‌্যাব সদস্য নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কুর্মিটোলায় মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক ‌র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

    সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুর্মিটোলায় অবস্থিত র‌্যাব সদর দপ্তরে এ ঘটনা ঘটে।


    র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় শুভ মল্লকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, শুভ একা ডিউটিতে ছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ গুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে র‌্যাব সদস্যরা কাছে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। এ সময় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    শুভ কীভাবে গুলিবিদ্ধ হলো, তিনি নিজেই গুলিতে আত্মহত্যা করেছেন, নাকি অন্যভাবে গুলিবিদ্ধ হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

    বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) কাজী কায়কোবাদ জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। তার মাথায় গুলি লেগেছে। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ