ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অপরাধমূলক তথ্য সরবরাহ করে আমাদের পাশে থাকুন: অতিরিক্ত পুলিশ কমিশনার

    অপরাধমূলক তথ্য সরবরাহ করে আমাদের পাশে থাকুন: অতিরিক্ত পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টায় এ “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয় । ওপেন হাউজ ডে'তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর-দপ্তর ) প্রলয় চিসিম।

    এ সময় তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। প্রধান অতিথি বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 

    এসময়  তিনি বলেন, প্রতি মাসের প্রতিমাসের একটি নির্দিষ্ট তারিখে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওপেন হাউজ ডে'তে নিয়মিত নিজে আসুন, এর সুফল জানিয়ে অপরকেও নিয়ে আসুন এবং গোপনে বা সরাসরি অপরাধমূলক তথ্য সরবরাহ করে আমাদের পাশে থাকুন।  

    নবাগত উপ-পুলিশ কমিশনার ( দক্ষিণ )  মো.আলী আশরাফ ভূঞা সরকারী নম্বর সবাইকে অবগত করে বলেন, ইতিহাস , ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প সবকিছুতেই  সমৃদ্ধ ও সমাদৃত বরিশাল । এখানের মানুষের নিরপত্তার দায়িত্ব আমাদের।  এলাকায় চুরি সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কলাপসিবল গেট, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড জোরদার, অপরিচিতদের, নজরদারি ও সন্দেহ হলে আমাদের অবগতকরন ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি। ওপেন হাউজ ডেতে সমাজের ভালোর জন্য প্রতিমাসে একটি করে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করুন, তথ্যদাতার পরিচয় গোপন রেখে আমরা নিজেদের ব্যস্ত রেখে নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব।

      কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ  মো. নুরুল ইসলাম’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, পুলিশ পরিদর্শক তদন্ত শেখ মোহাম্মদ ফয়সাল  সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ