ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা উজিরপুরে নবাগত এসিল্যান্ডের সাথে সাংবাদিকদের মতবিনিময়  বিএমপির নতুন অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম পিরোজপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ ইঞ্জিনবোট আটক দৌলতখানে  মেঘনায় ট্রলার থেকে পড়ে নিখোঁজের ৩৯দিনেও সন্ধান মেলেনি সোহাগের  ২৫২ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ পিরোজপুরে সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার বরিশালে ফল, গ্যাস ডিমসহ নিত্যপণ্যের দোকানে তদারকি, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ বিসিসির ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির জরুরি সভা 
  • বিরতির পর সংসদের মুলতবি বৈঠক মঙ্গলবার

    বিরতির পর সংসদের মুলতবি বৈঠক মঙ্গলবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টানা ১০ দিন বিরতির পর মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংসদের মুলতবি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।  

    তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকারের ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়া যাওয়ার কর্মসূচি থাকায় অধিবেশনে দীর্ঘ বিরতি দেওয়া হয়।

    এদিকে জাপার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় মঙ্গলবারের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মুলতবি করা হবে।  

    দুজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন দুই দফা মুলতবি করা হয়। সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরের দিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ