ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • গৌরনদীতে ফ্যানের সাথে গলায় ওরনা পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

    গৌরনদীতে ফ্যানের সাথে গলায় ওরনা পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা বাড়ি বেড়াতে গিয়ে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মারজানা আক্তার কেয়া (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।  মঙ্গলবার দুপুরে লাশের ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। গৃহবধু কেয়া একই উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের রাজন চোকদারের স্ত্রী। সে বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।

    ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৌরনদী উপজেলার চরকুতুবপুর গ্রামে নিহতের নানা বাড়িতে। খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

    মঙ্গলবার দুপুরে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে চরকুতুবপুর গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় গৃহবধু কেয়া। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অজ্ঞাত কারনে বসতঘরের বারান্দায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  তবে কি কারনে গৃহবধু কেয়া আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। 
     

     

     

    গিয়াস উদ্দিন মিয়া / এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন