ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে আ’লীগ নেতা হানিফ মাষ্টারের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

    লালমোহনে আ’লীগ নেতা হানিফ মাষ্টারের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের বাংলাদেশ আওমীলীগের সভাপতি ডাক্তার মো. হানিফ মাষ্টারের বিরুদ্ধে একটি কুচক্রি মহল ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় তিনি সোমবার রাতে লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং ৫৩৮।

    জিডিতে উল্লেখ করা হয়, ‘লালমোহন ইউনিয়নের সংবাদ’ নামের একটি ফেইক ফেসবুক এ্যাকাউন্ট দিয়ে লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাক্তার মো. হানিফ মাষ্টারের বিরুদ্ধে একটি কুচক্রি মহল তাকে হেয়প্রতিপন্ন, ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতি করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছেন।

    খোঁজ নিয়ে জানা যায়, ডাক্তার মো. হানিফ মাষ্টার প্রায় ৯ বছর ধরে লালমোহন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ দীর্ঘ সময়ে তিনি দল ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের সুনাম অক্ষুন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এমন কর্মকান্ড ওই ইউনিয়নের একটি মহলের সহ্য হচ্ছে না। যার জন্যই ওই মহলটি নানানভাবে ডাক্তার মো. হানিফ মাষ্টার ও দলের সুনাম নষ্ট করতে এমন কাজ করছে। 

    ডাক্তার মো. হানিফ মাষ্টার বলেন, দীর্ঘদিন ধরে আমি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদে রয়েছি। সব সময় চেষ্টা করেছি ভোলা-৩ আসনের মাননীয় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের হাতকে শক্তিশালী করা ও তাঁর সুনাম অক্ষুন্ন রাখতে। তবে একটি মহল আমার এসব কাজ সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হেয়প্রতিপন্নমূলক অপপ্রচার চালাচ্ছে যা মোটেও সত্য নয়।

    তিনি আরও বলেন, ওই কুচক্রি মহল যতই অপপ্রচারই চালাক না কেনো আমি দলের সুনাম ধরে রাখতে সব সময় কাজ করে যাবো। এমপি মহোদয়ের নির্দেশনা মেনে সকল সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখবো।
     

     

    শংকর দাস/ এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ