ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • পাথরঘাটায় উঠছে গ্যাস, পরিদর্শণে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

     পাথরঘাটায় উঠছে গ্যাস, পরিদর্শণে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপেয় পানির জন্য নলকুপ বসানোর সময় মাটির ভূগর্ভস্থ থেকে গ্যাস ওঠার ঘটনায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শণ করেছেন। মঙ্গলবার দুপুর ১ টার সময় তারা পরিদর্শণ করে সেই স্থানে আগুন জ্বালিয়ে গ্যাসের উদগিরণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

    জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাহ্ মো. কামরুল হুদা নেতৃত্বে বাপেক্সের ডেপুটি ম্যানেজার জিওলোজিস্ট সালেহ আহমদ ও হামিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন। এসময় উপস্থিত ছিলে পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফর সাদিক, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি আই শাহ্ আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হায়দার হোসেন প্রমুখ।


    শাহ্ মো. কামরুল হুদা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করে ল্যাবে পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা-নিরিক্ষা শেষে বলা যাবে এখান থেকে কি ধরনের গ্যাসের উঠছে। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নামের একটি প্রতিষ্ঠান মাটির নিচের একহাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে সুপেয় পানির অনুসন্ধান চালায়। এর নেতৃত্ব দেন পানি সম্পদ অধিদপ্তরের অনুসন্ধানী দল। হঠাৎ করে গত শুক্রবার বেলা ২ টার পর মাটির ভিতরে বিস্ফোরণ হয়। এরপরই বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পাথরঘাটায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠান।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন