একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, যদি আপনি সহপাঠীর সাফল্যে আনন্দিত হন আর যদি সহপাঠীর দু:খ্য ব্যথিত হন তাহলে আপনার চিন্তাভাবনা সৎ। বর্তমান সময়ে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী,পাইলট, উদ্যোক্তা কিংবা রাজনীতিবিদ,নিজের পছন্দ অনুযায়ী যেকোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজীব আহসান আরো বলেন, শুধু ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরির আহবান জানান। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন,লেখাপড়ার খরচ বহন কিংবা পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী পারিবারিকভাবে সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। যতদিন বেঁচে থাকবেন, সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কলেজে শিক্ষার পরিবেশ আরও কার্যকর ও অনুকূল রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে রাজীব আহসান বলেন, শিক্ষার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের বর্তমান সময়ের প্রস্তুতির ওপর। তাই লক্ষ্য ঠিক করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে স্বাগত জানান জাতীয়তাবাদী ছাত্রদল উলানিয়া মোজাফফর খান ডিগ্রি কলেজ শাখার নেতাকর্মীরা।
নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন,বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসাইন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম সহ কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এইচকেআর