ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • উজিরপুরে কিশোরীকে ধর্ষণ, মামলা দায়ের 

    উজিরপুরে কিশোরীকে ধর্ষণ, মামলা দায়ের 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাকুরী দেয়ার কথা বলে কিশোরীকে উজিরপুরে আটকে রেখে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায়  সোমবার (১৩ সেপ্টেম্বর )  রাতে ওই কিশোরী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে। অভিযুক্ত মাসুম হাওলাদার  বরিশাল বিমানবন্দর থানার পাংশা গ্রামের আঃ ছালাম হাওলাদারের ছেলে ।

    মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার সোবহান পাড়া গ্রামের এক দিনমজুরের মেয়ে (১৭) অভিমান করে গত রবিবার বরিশাল সদরে বান্ধবী ফাতেমার কাছে চাকরির খোঁজে চলে আসে। ফাতেমা ওই দিন সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতা বাজারের ব্রিজের পাশে স্বপন মন্ডলের বাড়িতে ভাড়াটিয়া মাসুম হাওলাদারের কাছে চাকুরী দেয়ার কথা বলে নিয়ে আসে। ওই রাতে মাসুম  কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সোমবার সকালে মাসুমের দ্বিতীয় স্ত্রী রুমানা ধর্ষণের বিষয় জানতে পেরে ওই কিশোরীকে  ২ হাজার টাকা দিয়ে বরগুনায় তাঁর পরিবারের কাছে পাঠিয়ে দেয়।

     কিশোরী বাড়িতে না গিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হয় এবং ধর্ষণের বিষয়টি ওসিকে জানান। এসময় তিনি  উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদকে জানালে পুলিশ কিশোরীকে উদ্ধার করে । রাতে কিশোরী বাদী হয়ে মাসুম হাওলাদারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। 

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন জানান ওই কিশোরীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান  মামলা নেয়া হয়েছে এবং আসামিকে  গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
     

     

    সৈয়দ জাহিদ আলম/এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন