ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • বাবুগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

    বাবুগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন সড়কের বেইলি ব্রিজ ভেঙে গেছে। 


    বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 


    বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার।


    এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা। ‍


    স্থানীয় বাসিন্দা থ্রি হুইলার চালক মন্নান হাওলাদার জানান, পাথর বোঝাই ট্রাকটি বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাক ওভার লোড হওয়ার কারনে মাঝ বরাবর গেলেই ব্রিজটি ভেঙে পরে। ‍এসময় ট্রাকটি খালে পড়ে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল সদরের সঙ্গে বানারীপাড়া ও পিরোজপুরের নেছারাবাদসহ বেশ কয়েকটি উপজেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক। এক দশক আগে মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কারের জন্য উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ওইসময় সড়কের পাশে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ওই ব্রিজ দিয়ে এতদিন গাড়ি চলাচল করছিল। তবে অস্থায়ী বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সঙ্গে নেছারাবাদ ও বানারীপাড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


    উল্লেখ্য, গত বছর ১১ ফেব্রুয়ারী ‍ ১২ চাকার একটি ট্রাক পাথরবোঝাই করে বরিশাল থেকে নেছারাবাদের যাওয়ার পথে ‍একই রকম দুর্ঘটনার শিকার হয়েছিল ব্রিজটি।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন