ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • গৌরনদীতে ২০ কেজি কারেন্ট জালসহ ব্যবসায়ী আটক

     গৌরনদীতে ২০ কেজি কারেন্ট জালসহ ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল গৌরনদীতে  ২০ কেজী ২০০ গ্রাম কারেন্ট জালসহ বি.এম গিয়াস উদ্দিন (৬১) নামের এক কারেন্ট জাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ।  মঙ্গলবার বিকেলে উপজেলার সরিকল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । আটককৃত বি.এম গিয়াস উদ্দিন সরিকল গ্রামের মৃত আরোব আলী বেপারীর ছেলে।  

    সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই অমিতাভ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বরিশাল র‌্যাবের একটি টীম মঙ্গলবার বিকেলে উপজেলার সরিকল গ্রামের কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিন এর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর  বাসভবনের দোতলার একটি কক্ষ থেকে ২০ কেজী ২০০ গ্রাম কারেন্ট জাল উদ্ধার করা হয় । কারেন্টজাল রাখা ও বিক্রির অভিযোগে ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিন গ্রেফতার করা হয় । পরে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে তাকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যরা। 

    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় র‌্যাব-৮এর ডিএডি মো. নুরুল ইসলাম বাদি হয়ে কারেন্ট জাল ব্যবসায়ী বি.এম গিয়াস উদ্দিনকে আসামী করে তার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্তভার দেয়া হয়েছে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অমিতাভ বিশ্বাসকে। তিনি জানান, আসামীকে বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে । 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ