ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • গৌরনদীতে গাছের সাথে ধাক্কা : মাইক্রোবাস চালক নিহত

    গৌরনদীতে গাছের সাথে ধাক্কা : মাইক্রোবাস চালক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে ঢাকাগামী মাইক্রোবাস ণিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে মো. ইউসুফ মিয়া (৩৬) নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। বুধবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ভোলা জেলার লালমোহন উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের  মো. বাদশা মিয়ার ছেলে।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন  জানান, ঢাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-৮২৬৪)  বরিশাল থেকে খালি (যাত্রীশুন্য) মাইক্রোবাস নিয়ে চালক মো. ইউসুফ মিয়া (৩৬) ঢাকার উদ্দেশ্যে  রওনা দেয়। পথিমধ্যে মাইক্রোবাসটি  উপজেলার দক্ষিণ মাহিলাড়া এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। 

    এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে মাইক্রোবাস চালক ইউসুফ মিয়া গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক ইউসুফকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে । 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ