ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াবে বিসিসি  গলাচিপায় কার্টনে মিললো অপরিণত নবজাতকের মরদেহ নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু

    শেবাচিমের করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ অপরিবর্তিত ছিল। অপরদিকে মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবে গত বুধবার রাতের সব শেষ রিপোর্টে ৭.৬৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

    মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। একইসময়ে নানা উপসর্গ নিয়ে ৭ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১ জন রোগীর। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৭ জন রোগী। 

    এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বুধবার রাতের সব শেষ রিপোর্টে ১৩০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭.৬৯ ভাগ। 
    এর আগে পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের রিপোর্টে ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ, রবিবার ৫ ভাগ, শনিবার ১৫.৬০ ভাগ, শুক্রবার ৯.৫৮ ভাগ এবং বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ শনাক্ত হয়। 

    গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ