ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • মঠবাড়িয়ায়  যুবককে কুপিয়ে নদীতে ফেলে দিল প্রতিপক্ষরা 

    মঠবাড়িয়ায়  যুবককে কুপিয়ে নদীতে ফেলে দিল প্রতিপক্ষরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার ইব্রাহীম (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বলেশ্বর নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষরা। খবর পেয়ে  জেলেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বুধবার গভীর রাতে বলেশ্বর নদীর তুলাতলা ঘাট এলাকায় ইলিশের জাল পাতাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ইব্রাহীম জানখালী (তুলাতলা) গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

    আহত ইব্রাহীমের ভাই ইসমাইল জানান, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে তুলাতলা ঘাট থেকে ট্রলার নিয়ে ইব্রাহীম নদীতে ইলিশের জাল ফেলে। তারা পাশেই প্রতিপক্ষ রাসেল খা ও নজরুল তালুকদার জাল পাতার চেষ্টা করলে ইব্রাহীম কিছুটা দুরে জাল পাততে বলে। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল খা, নজরুল তালুকদার ও তার ছেলে ইমরান ট্রলার যোগে ইব্রাহীমের ট্রলারের ওপর হামলা করে এসময় ইব্রাহীমকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আপত্তিকর স্থানে এলাপাথারী কুপিয়ে মারাত্মক জখম করে নদীতে ফেলে দেয়। রাসেল খা জানখালী গ্রামের কাছেম খার ছেলে ও নজরুল একই গ্রামের মৃত. আজাহার তালুকদারের ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ