ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিয়ের ১ মাস পরই নববধূর আত্মহত্যা 

    বিয়ের ১ মাস পরই নববধূর আত্মহত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের ১ মাস ৭ দিন পর জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আঁখি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আঁখি ওই গ্রামের শামীম আহম্মেদের স্ত্রী। মোবাইল ফোনে অন্যের সঙ্গে কথা বলা নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে আঁখি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

    জানা যায়, সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের উজ্জ্বল মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে আঁখির সঙ্গে এক মাস ৭ দিন আগে বিয়ে হয় পাটাধোয়া গ্রামের শামীম আহম্মেদের সঙ্গে। শামীম পেশায় পোশাককর্মী। বিয়ের পর থেকেই তাদের মধ্যে চলছে কলহ। বুধবার রাতে স্বামী ঘুমিয়ে থাকাকালে স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

    দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, বৃহস্পতিবার কলেজ শিক্ষার্থী গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ