ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সুবিদা পাচ্ছে প্রত্যান্ত গ্রামাঞ্চলের মানুষ

    আমতলীতে বিট পুলিশিংয়ে পাল্টে যাচ্ছে গ্রামের চিত্র

    আমতলীতে বিট পুলিশিংয়ে পাল্টে যাচ্ছে গ্রামের চিত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

      


    বরগুনার আমতলী থানার আওতাধীন ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার  বিভিন্ন গ্রাম ও পাড়ায় শান্তি রক্ষা ও গ্রাম্য বিরোধ  হ্রাস করতে বিট পুলিশিং কার্যকরী ভূমিকা রাখছে। বিট পুলিশিংয়ের ফলে চুরি-ডাকাতি, খুনখারাবি, নৃশংসতা, বর্বরতা ও নির্মমতার ঘটনা ক্রমাগত হ্রাস পাওয়ায় গ্রামের চিত্র ক্রমেই পাল্টে যাচ্ছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুলিশ বাহিনীকে আর ও বেশি জনমুখী করতে মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমতলীর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার  দায়িত্ব নেওয়ার পরপরই বিটপুলিশের কার্যক্রমে গ্রামাঞ্চলের মানুষ ব্যাপক হারে সুবিধা পাচ্ছে।

    প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার তিনটি ওয়ার্ডে ১০টি বিট পুলিশিং কমিটি রয়েছে। প্রত্যেকটি কমিটির জন্য সংশ্লিষ্ট থানার একজন উপ-পরিদর্শক (এসআই) দায়িত্ব পালন করছেন। গ্রামে কোনো সমস্যা দেখা দিলে বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা এসআইকে খবর দেওয়া হয়। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া মাসে কমপক্ষে চারবার দায়িত্বরত পুলিশ কর্তা  কমিটির লোকজনের সঙ্গে আলাপ আলোচনায় বসেন।

    উপজেলার হলদিয়া  ইউনিয়নের বাসিন্দা মো.কবির হোসেন হাওলাদার বলেন, বিট পুলিশিংয়ের গতিশীল কার্যক্রমে লোকজন আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছেন। অপরাধ থেকে দূরে সরে যাচ্ছেন। এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যাকান্ডসহ নানা অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে।

    আমতলী পৌরসভার বাসিন্দা মো. মো. শাহালোম মিয়া বলেন, ‘বিট পুলিশিংয়ের কার্যক্রম থাকায় গ্রামের সামাজিক পরিবেশ পাল্টে গেছে। অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে। গ্রামে গ্রামে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে বিট পুলিশিং কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।’

    উপজেলার চাওড়া ইউনিয়নের  ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুর রব  বলেন, ‘সেবা নিতে এখন আর থানায় যেতে হচ্ছে না। বিট পুলিশিং কার্যক্রমের ফলে থানা পুলিশের ওপর চাপ অনেকটাই কমে গেছে। ছোট ছোট অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে।’

    আমতলী পৌরসভার(৪,৫,৬) নংওয়ার্ডের সমন্বয়ে ২ নং বিটের  দায়িত্বরত আমতলী থানার  উপ- পুলিশ  পরিদর্শক মো. মিলন মিয়া বলেন,  আমার দায়িত্বেধীন  বিটের  বসবাসরত  সকল জনসাধারন যখন কোন সমস্যায় পড়ে আমাকে জানানোর সাথে সাথে  উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহায়তায়  সমাধান যোগ্য ছোটখাটো যে কোন সমস্যা তাৎক্ষনিক ভাবে সমাধান  করে দিচ্ছি।
      
    আমতলীর হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক মুঠোফোনে বলেন, বিট পুলিশিং কার্যক্রমে সাধারন মানুষ সুফল পাচ্ছে।  ছোট খাটো অনেক  বিষয় কেস মামলা এখন আর হয়না। 

    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার  বলেন, ‘পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ আর পুলিশ হলো জনগণের সেবক।সমাজের সকল শ্রেণির মানুষ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে তথ্য দিয়ে পুলিশকে যদি সহযোগিতা করে তবে নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।’তিনি আরও বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশ কর্মকর্তার দায়িত্ব হলো তার এলাকার সবার সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের জননিরাপত্তা বিষয়ক কোনো সমস্যা আছে কি না সে সর্ম্পকে অবগত হওয়া। পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ হলে মাদক, চাঁদাবাজি, ইভটিজিং এবং সন্ত্রাস কোনো কিছুই থাকবে না।’
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ