ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মঠবাড়িয়ায় পুলিশ চলে যাবার পর কবিরাজের ওপর ফের হামলা

    মঠবাড়িয়ায় পুলিশ চলে যাবার পর কবিরাজের ওপর ফের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি হামলার ঘটনা তদন্তে করে পুলিশ যাবার পর ইউনুস ফকির (৪০) নামে এক কবিরাজের ওপর আবারও হামলা চালিয়েছে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর মিঠাখালী (রাস্তার পাড়) গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। পল্লী চিকিৎসক ইউনুস ওই গ্রামের সালাম ফকিরের ছেলে। সে ভ্রম্যমান কবিরাজি ঔষধ বিক্রেতা। 

    শুক্রবার দুপুরে মঠবাড়িয়া হাসপাতাল বেডে আহত ইউনুস আলী জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত. আজাহার আলীর ছেলে ইসমাইল হোসেনের (৪০) সাথে তার বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় সালিশি ব্যবস্থায় তাকে (ইউনুস ফকির)  ১২ হাজার টাকা জরিমানা করেন। তিনি ইতোমধ্যে ৮ হাজার টাকা পরিশোধ করেছেন। বাকি ৪ হাজার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় সম্প্রতি তার পরিবারের সদস্যদের মারধার করাসহ খুন-জখমের হুমকি দেয় প্রতিপক্ষ ইসমাইল হোসেন ও তার লোকজন । 

    এ ঘটনায় তার স্ত্রী নুপুর বেগম ইসমাইলসহ ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এএসআই জাহিদুল ইসলাম ঘটনাটি তদন্তে করে যাবার পর ক্ষিপ্ত হয়ে ইসমাইল হোসেন ও তার নিকট আত্মীয় সজল সুমন (২৫) ও বাবু (২২) তাকে (ইউনুস ফকির) কে এলোপাথারী পিটিয়ে ও ঘুষি মেরে গুরুতর আহত করে। তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও বেদম মারপিট করা হয়। এসময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলেও তিনি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এ ব্যাপারে এসআই জাহিদুল ইসলাম জানান, আমি চলে আসার পর কবিরাজ ইউনুস ফকিরকে মারধর করার সংবাদ পেয়ে পুণঃরায় ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি শান্ত করি। ইউনুস আলী কে বিষয়টি থানার লিখিতভাবে জানানোর জন্য পরামর্শ দেই। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ