ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস  ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৪ তম জন্ম বার্ষিকী পালিত

    যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৪ তম জন্ম বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৎসঙ্গের প্রান পুরুষ যুগপুরুষোত্ত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৪ তম জন্ম বার্ষিকী ও শুভ তালনবমী জন্ম তিথি পালিত হয়েছে সারা দেশের ন্যায় বরগুনার পাথরঘাটাতে। বুধবার ও বৃহস্পতিবার এই দুদিনই পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির (কালীবাড়ীতে) পালিত হয়েছে। বুধবার ছিল শুভ তালনবমী জন্ম তিথি ও বৃহস্পতিবার জন্ম উৎসব উদ্যাপিত হয়েছে। 

    বুধবার ও বৃহস্পতিবার এই দুদিনই সকালে প্রার্থনা,দুপুরে ভোগ নিবেদন, সন্ধায় সমবেত বিনতী প্রার্থনা, ধর্মীয় গ্রন্থাদী পাঠ, স্থানীয় শিল্পীদের সমন্নয়ে ভক্তি মুলক সংগীত অনুষ্ঠান, আলোচনা সভা,সবশেষে কীর্ত্তনের মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যদেন শ্রী জতিন্দ্র নাথ কীর্ত্তনিয়া,আলোচক পংকজ বিশ্বস ও রাধেশ্যাম কর্মকার। 

    সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সৎসঙ্গ পাথরঘাটা শাখার সভাপতি অরুন কর্মকার। রাতে আরতী রায় ও রোজী কর্মকারের আরতী কীর্ত্তন শেষে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে  রাত ১০ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ