ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সামাজিক দূরত্ব না মানলে সৌদিতে ১ লাখ রিয়াল জরিমানা!

    সামাজিক দূরত্ব না মানলে সৌদিতে ১ লাখ রিয়াল জরিমানা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারি মোকাবিলায় শারীরিক দূরত্ব, তাপমাত্রা পরীক্ষাসহ সরকারি স্বাস্থ্যবিধি না মানলে ১ লাখ রিয়াল (২২ লাখ ৭৫ হাজার টাকা) পর্যন্ত জরিমানা করবে সৌদি আরব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ইন্টেরিয়র মিনিস্ট্রি) পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

    মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় জানানো হয়, সামাজিক দূরত্ব ও জনবহুল জায়গায় প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপার মতো বিধিনিষেধ না মানলে তা সরকারের নির্দেশিত বিধিনিষেধ লঙ্ঘন বলে গণ্য হবে।


    ওই টুইটে আরও জানানো হয়, যারা প্রথমবার এই নিয়ম ভাঙবে, তাদের এক হাজার রিয়াল জরিমানা গুণতে হবে। একই অপরাধ আবার করলে জরিমানা বাড়বে। এমনকি তা হতে পারে সর্বোচ্চ ১ লাখ রিয়াল পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে হবে ২২ লাখ ৭৫ হাজার টাকারও বেশি!

    গত ১ আগস্ট থেকে সৌদি আরবে সকল সরকারি ও বেসরকারি অফিস, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলাধূলা, সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্রসহ গণপরিবহনে মানুষের যাতায়াত সীমিত করেছে সরকার। সবার টিকা গ্রহণের পরই উঠবে এই নিষেধাজ্ঞা।

    করোনাভাইরাসের কারণে আরব এই দেশটিতে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ আক্রান্ত হয়েছে, আর মারা গেছে সাড়ে আট হাজারের বেশি মানুষ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ