ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • করোনা : বরিশালের শের-ই বাংলা মেডিকেলে শনাক্তের হার বেড়েছে

    করোনা : বরিশালের শের-ই বাংলা মেডিকেলে শনাক্তের হার বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। তবে এখনও করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৩ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা সংক্রামনের হার আবারও কিছুটা বেড়েছে।

    মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৩ জন রোগী। ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ২ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৩ জন রোগী। 

    এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শুক্রবার রাতের সব শেষ রিপোর্টে ১৭১ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.৮৬ ভাগ। যা আগের দিন বৃহস্পতিবার ছিলো ৩.৫৮ ভাগ। 
    এর আগে বুধবার শনাক্তের হার ছিলো ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ, রবিবার ৫ ভাগ এবং শনিবার ১৫.৬০ ভাগ করোনা শনাক্ত হয়। 

    গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বোচ্চ ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ