ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • ২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি

    ২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দেওয়ার দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খু্লে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রবিবার (১৮ এপ্রিল) নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

    সেই সঙ্গে ঈদের আগে ঋণ প্রণোদনা হিসেবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

    ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। প্রথম দফায় ঢিলেঢালা লকডাউন পালনের পর ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী আবার এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল রাত ১২ টায়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ