ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত

     আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'প্লাষ্টিক পন্য বর্জন করবো, সুস্থ পরিবেশে থাকবো, নদী-সাগর নিরাপদ রাখবো, সুস্থ-সবল প্রোটিন জাতীয় মাছ ধরবো' এমন অঙ্গীকারে আবদ্ধ হয়ে 'আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ২০২১' পালিত হয়েছে। 

    মাছঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্র পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের সেমিনার কক্ষে ওয়াল্ডফিস ও বরগুনা জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিএফডিসির ব্যবস্থাপক লে. মো.লুৎফর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফারুক, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর রশিদ সুমন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন, বিএফডিসি আড়ৎদার সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, জেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি মান্নান মাঝি, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী শহীদ নাসরুল্লাহ আল মামুনসহ বিএফডিসি মৎস্য আড়ৎ সমিতি, মাঝি সমিতি, ট্রলার মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে অংশ নেন।

    এসময় উপস্থিত সকলে প্লাস্টিক বর্জন করার জন্য একমত হয়েছেন। ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত মৎস্য অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে বাস্তবায়নাধীন ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।  পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন বলেন, বিএফডিসি ঘাটে পরিবেশ সুরক্ষায় এবং বর্জ সংরক্ষণের জন্য একটি ডাষ্টবিন খুব শীঘ্রই স্থাপন করা হবে।  

    এর আগে সকাল ৫ টা থেকে ১১ টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টার পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারীগণ মৎস্য অবতরণ কেন্দ্রে ও এর আশে পাশের এলাকায় প্লাস্টিকের বস্তা, বোতল, ককশিট, পলিথিন ব্যাগ, পরিত্যক্ত ও ছেঁড়া জাল, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারকেলের খোসাসহ প্রায় ৫০০ কেজি অপচনশীল বর্জ্য সংগ্রহ করেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ