ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ইভ্যালির সিইও'র মুক্তির দাবিতে গ্রাহকদের গণ-আত্মহত্যার হুমকি 

    ইভ্যালির সিইও'র মুক্তির দাবিতে গ্রাহকদের গণ-আত্মহত্যার হুমকি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমরা রাসেলের মুক্তি চাই। রাসেল ভাইকে সময় দিতে হবে। এইখানে মানুষের সর্বোচ্চটা দেওয়া আছে, যদি এইখানে বিচার করতে আসেন তাহলে আপনাদের সমাধান দিতে হবে, বলে দিতে হবে এই টাকা কিভাবে গ্রাহকরা পাবে। এই টাকা রাসেল ভাইকে সবাই দিয়েছে, রাসেল ভাই আশ্বস্ত করেছে সবাইকে টাকা দিবে। এই টাকাটা সবাই কিভাবে পাবে সেটা এখনো কেউ বলতে পারে নাই। কিন্তু রাসেল ভাই বলেছে আমাদের টাকা ছয় মাসে ফেরত দিবে। এই টাকা যদি আগের ইতিহাসের মতো হয় তাহলে গণ-আত্মহত্যা হবে। আর এর জন্য দায়ী থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এসব কথা বলছিলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করা একজন ব্যক্তি। আজ শনিবার ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান গ্রাহকরা।

    গ্রাহকরা জানান, আমাদের টাকা কে দিবে? সরকার যদি টাকা ফেরত দেয় তাহলে রাসেলকে আটকে রাখুক, আর যদি টাকা ফেরত দিতে না পারে তাহেল রাসেলকে ছেড়ে দিক। সে সময় চেয়েছিল তাকে সময় দেওয়া হোক।

    গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা করেন। মামলার পর বিকেলেই রাসেলকে গ্রেপ্তার করে র‍্যাব।

    শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির সিইও মো. রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ