ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুমোদন 

    শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুমোদন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে এই বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডা. এইচ বি এম ইকবালকে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

    নতুন এই বিশ্ববিদ্যায়লকে নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৮টি।

    ডা. এইচ বি এম ইকবাল একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ। বর্তমানে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এইচ বি এম ইকবাল।

    বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৬ ধারা অনুযায়ী ২৪টি শর্ত পালন সাপেক্ষে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে।

    কমপক্ষে তিনটি অনুষদ এবং অনুষদগুলোর অধীনে ছয়টি বিভাগ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, ছাত্রছাত্রীদের জন্য কমনরুম, সেমিনার কক্ষসহ পর্যাপ্ত অবকাঠামো রাখতে হবে।

    শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমতি নিতে হবে। প্রত্যেক বিভাগ ও কোর্সের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্ধারিত সংখ্যক পূর্ণকালীন যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে।

    নিবিড় পাঠক্রম এবং প্রতিটি বিষয় ও কোর্স প্রণয়নসহ প্রত্যেক বিষয়ে মোট আসন সংখ্যা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন নিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ