ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সিগারেট ধরাতে ম্যাচ না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!

    সিগারেট ধরাতে ম্যাচ না দেওয়ায় হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈরে সিগারেট জ্বালাতে ম্যাচ না দেওয়ায় মিনাহাজ উদ্দিন নামের এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

    শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওয়াইর এলাকায় এই ঘটনা ঘটে । 

    নিহত মিনহাজ উদ্দিন (৪৫) উপজেলার বাহাদুরপুর গ্রামের হোসেন আলীর ছেলে। দেওয়াইর বাজারে তার হোটেল ব্যবসা রয়েছে। 

    স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজারের হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন শনিবার সকালে তার দোকানের দুই কর্মচারী আলম হোসেন ও জামাল মিয়াকে নিয়ে একটি আশ্রমে মেলায় যান। সেখানে মেলার আয়োজক কমিটির সঙ্গে কথা বলে ফেরার সময় দেওয়ার এলাকার রিপন (২৩) ও তুহিন (১৯) তার কাছে সিগারেট সেবনের জন্য ম্যাচ চান। 

    মিনহাজ ম্যাচ দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। পরে রিপন ও তুহিন গিয়ে ১০-১৫ মিনিটের মধ্য আরও কয়েকজনকে নিয়ে এসে মিনহাজকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বুকে, গালে ও কপালে আঘাতের চিহ্ন ছিল। 

    ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান বলেন, আশ্রমের সামনে রিপন ও তুহিন ব্যবসায়ী মিনহাজকে মারধর করলে ঘটনাস্থালে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ