ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দরজায় দরজায় চিরকুটসহ টাকা!

    দরজায় দরজায় চিরকুটসহ টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেশ কয়েকটি বাড়িতে চিরকুট লিখে টাকাসহ পিনআপ করে দরজায় দরজায় রেখে যাওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে রেখে যাওয়া চিরকুট ও টাকা সকালে দরজা খুলে পেয়ে হতবাক বাড়ির লোকজন।

    ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার সুখাতি ভাটিয়াটারী গ্রামে। এটি রসিকতা না অন্য কিছু এ নিয়ে চলছে নানান আলোচনা ও সমালোচনা চলছে।

    স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, কথাটি আমার কানেও এসেছে। কে বা কারা এসব কাজ করেছে তা বোধগম্য নয়।

    পৌরসভা এলাকার সুখাতি ভাটিয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে হাসানুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে রাতের খাওয়া শেষে ঘুমানোর প্রস্ততি নিচ্ছিলাম। আধা ঘণ্টা পর হঠাৎ বাড়িতে মানুষের পায়ের শব্দ পেয়ে উঠে পড়ি। দরজা খোলার শব্দে একজনকে ছুটে বের হয়ে যেতে দেখি। কিছুক্ষণ পিছু নিয়েও তাকে হারিয়ে ফেলি। পরে ফিরে এসে দেখি দরজার মধ্যে একটি চিরকুট পড়ে আছে। তার সঙ্গে ১০০ টাকার একটি নোট পিন দিয়ে আটকানো। 

    চিরকুটে লেখা- ‘এই টাকাটা ক্ষতি করেছি মাফ করে দিবেন।’ পরে খোঁজ নিয়ে দেখি আরও ৪ জনের বাড়িতে এমনভাবে টাকা ও চিরকুট লিখে গেছে।

    একই এলাকার আবু বকরের ছেলে আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, ইসমাইলের ছেলে আব্দুস ছাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, মৃত শমসের আলীর ছেলে সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা এবং ছফর আলীর ছেলে মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকা রেখে গেছে অজ্ঞাতরা। 

    ঘটনাটি আশপাশে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উৎসুক জনতা ভিড় জমান সেখানে। এটি কার কাণ্ড তা নিয়ে চলে জল্পনা-কল্পনা। তবে পাঁচজনের কেউই মনে করতে পারেননি এ ধরনের টাকার ক্ষতি তারা কারও কাছে করেছেন কিনা। ফলে চিন্তায় পড়ে গেছেন ওই বাড়ির লোকজন। এটি নিছক রসিকতা না অন্য কিছু এ নিয়ে বিভ্রান্ত সবাই।

    এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মো. নবিউল হাসান বলেন, এমন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিচ্ছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ