ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • পিরোজপুরে অস্ত্রসহ ডাকাত সর্দার পলাশ গ্রেফতার

    পিরোজপুরে অস্ত্রসহ ডাকাত সর্দার পলাশ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে অস্ত্র ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে ডিবি।  শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ শিকদার (৩০) সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকার মৃত আফজাল শিকদারের পুত্র।

    জেলা ডিবি উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দোলোয়ার হোসেন জসিম  এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন  গোপন সংবাদের ভিত্তিতে শনিবার  সন্ধ্যায় সদর  উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী এলাকায় পুলিশ পরিদর্শক জাকারিয়ার স্যারসহ  আমরা অভিযান চালানো হয় । এসময়  অস্ত্রসহ ডাকাত দলের সর্দার পলাশ শিকদারকে  গ্রেফতার করা হয়।পরে তার কাছ থেকে  একটি বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা  হয়েছে ।  তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।

    জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো: ইউনুস আলী জানান, আটকৃত আসামীর বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে । 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ