ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভান্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের  উদ্বোধন            

    ভান্ডারিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের  উদ্বোধন            
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ।  শনিবার (১৮সেপ্টেম্বর) উপজেলায় পৃথকভাবে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন । জানা গেছে শনিবার সকাল থেকে দুপুর পযন্ত  উপজেলার ১১নং সরকারি বিদ্যালয় সড়কে গার্ডারব্রিজ,  কাপালিরহাট গার্ডারব্রিজ পুনঃনির্মাণ কাজ ও ভিটাবাড়িয়া ইউপি অফিস-কাপালিরহাট ভায়া তহশীল গার্ডারব্রিজ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন ।  

    এছাড়া  ৮নং ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ নির্মাণ , ১৭নং নদমূলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।অপরদিকে  নদমূলা ইউপি-নদমূলা মাদ্রাসা হাট ভায়া চিংগুরিয়া-কালোনী বাজার সড়কে ২৩ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডারব্রিজ নির্মাণ ও চিংগুরিয়া এনআইএইস মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন এমপি ।

    এসময় উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর,  ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা প্রকৌশলী বদরুল আলম,  পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার,  ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রশীদ খসরু জোমাদ্দার,  ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না প্রমুখ।

    এছাড়া  ঐ রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ধাওয়া ইউনিয়নে এলজিইডি’র ‘বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র’ প্রকল্পের আওতায় ৬৩নং ধাওয়া-রাজপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া-মোনাজাতে অংশ নেন।     

     

     

    এস.সমদ্দার /এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ