ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠি জেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন  মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা দক্ষিণের সদস্য হাদির অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গেলেন নেতৃবৃন্দ একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানসিকতায়: নৌপ্রতিমন্ত্রী গৌরব ও সাফল্যের অষ্টমে ববিসাস  ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী আদালতে জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার  বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • আমতলীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু

    আমতলীতে করোনা উপসর্গে একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌরশহরের ৬নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় করোনা উপসর্গে শ্যামল ঠাকুর ওরফে শ্যামল খলিফা (৬০) মৃত্যুবরণ করেছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা গেছে, শ্যামল ঠাকুর ওরফে শ্যামল খলিফা বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভূগতে ছিলো। স্থানীয় দোকান থেকে ঔষধ কিনে বাসায় বসেই সে চিকিৎসা নিচ্ছিলেন।  রবিবার (১৯ নভেম্বর) সকালে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল যাওয়ার পথে সকাল ১১টায় সে পথিমধ্যে মারা যায়।

    সত্যতা নিশ্চিত করে শ্যামল ঠাকুরের ভাতিজা গৌতম ঠাকুর বলেন,  কাকা বেশ কিছুদিন ধরে স্বাশকষ্ট জনিত রোগে ভূগতে ছিলেন।রবিবার সকালে চিকিৎসার জন্য প্রথমে আমতলী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হিমাদ্রী রায় মুঠোফোনে বলেন, করোনা উপসর্গ স্বাশকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শ্যামল ঠাকুর ওরফে শ্যামল খলিফাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। শুনেছি পথিমধ্যে সে মারা গেছেন।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ