ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • করোনা: বরিশালে রেকর্ড সর্বনিম্ন শনাক্ত

    করোনা: বরিশালে রেকর্ড সর্বনিম্ন শনাক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর শনিবার রাতের রিপোর্টে রেকর্ড সর্বনিম্ন ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। তবে এখনও চিকিৎসাধীন আছেন গত মে মাসের পর সর্বনিম্ন ৩৬ জন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। 

    মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৩ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়েছেন ১১ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে কোন রোগীর মৃত্যু হয়নি। আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৬ জন রোগী। 

    এদিকে, শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে শনিবার রাতের সর্বশেষ রিপোর্টে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর শনাক্তের সর্বনিম্ন রেকর্ড। 
    এর আগে শুক্রবার শনাক্তের হার ছিলো ১২.৮৬ ভাগ, বৃহস্পতিবার ৩.৫৮ ভাগ, বুধবার ৭.৬৯ ভাগ, মঙ্গলবার ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ এবং রবিবার ৫ ভাগ করোনা শনাক্ত হয়। 

    উল্লেখ্য, ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয় শের-ই-বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ