ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সরকারি নারী কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ তালেবানের

    সরকারি নারী কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ তালেবানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাবুল পৌরসভায় কর্মরত নারী কর্মীদের কাজে না এসে বাড়িতেই থাকার নির্দেশ নিয়েছে তালেবান। 

    কাবুলের অন্তর্বর্তীকালীন মেয়র হামদুল্লাহ নামোনি রোববার এই নির্দেশ দিয়ে বলেন,  যদি কোনো পদের জন্য পুরুষ কর্মী পাওয়া না যায়, তাহলে ওই পদে নারী কর্মী কাজ করতে পারবেন। 

    দেশটিতে নারীদের উপর তালেবানের চাপিয়ে দেওয়া নানা বিধিনিষেধের মধ্যেই নতুন করে এই খবর সামনে এলো বলে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। 

    দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মেয়র জানান,  কাবুল পৌরসভার সব বিভাগ মিলিয়ে প্রায় তিন হাজার কর্মী রয়েছে। এসব কর্মীদের মধ্যে এক-তৃতীয়াংশই নারী বলে জানা গেছে।

    মেয়র জানান, ওই এক-তৃতীয়াংশ নারী কর্মীদের আপাতত ঘরে থাকার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে ডিজাইন ও প্রকৌশলবিষয়ক বিভাগ ও নারীদের পাবলিক টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে পর্যাপ্ত পুরুষ কর্মী পাওয়া না গেলে ওইসব পদে কাজের জন্য নারীদের ডাকা হতে পারে বলে জানান তিনি।

    এদিকে, আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের নারী কর্মীদের কাজ ছেড়ে ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান সরকার।  তবে তালেবান এখনো নারীদের নিয়ে অভিন্ন নীতি ঘোষণা করেনি। তবে কাবুল মেয়রের এই ঘোষণার কারণে ৫০ লাখ মিলিয়ন জনগণের শহরে বিপুল সংখ্যক নারী কর্মী কর্মচ্যূত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ